বৈদ্যুতিক মিটার চুরির মোল হোতা এবং সহযোগী আটক - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
সাকিবুর রাইয়ান, স্টাফ রিপোর্টার, চিফ টিভিঃ
বৈদ্যুতিক মিটার চুরি যেনো শহরের এক বিশেষ ব্যাধি হয়ে দাড়িয়েছে। প্রতিদিনই ভুক্তভোগীরা অভিযোগ করছেন থানায়।
তারই ধারাবাহিকতায় র্যাব ১২ বিভিন্ন অভিজান পরিচালনা করে আসছিল। বিভিন্ন চোর ধরা পড়লেও এ চক্রের মূল হোতা ছিলো নাগালের বাইরে। গত ১৬ ফেব্রুয়ারী র্যাব-১২ একটি বিশেষ অভিজান পরিচালনা করেন।
জানা যায়,বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পৌরসভা সিও মোড়ে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্যদের মূলহোতা মোঃ সজীব হোসেন (১৯) সহ তার আরও দুই সহযোগী মোঃ শাহাদাত আলী (১৯) ও মোঃ মাসুম বিল্লাহ (২৫) কে আটক করা হয়। আসামীরা ৩ জনই বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার খিয়ানী গ্রামের বাসিন্দা।
র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার তার প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ১০.৪০ মিনিটে র্যাব-১৩ এর বগুড়ার স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সোহেল রানা, এর নেতৃতে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার পৌরসভা সিও অফিস মোড়ের রিপন হোটেলের সামনে অভিযান পরিচালনা করে এবং আসামি দের ধরতে সক্ষম হয়।
গ্রেফতারকালে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্যদের কাছে থাকা ০৩টি চোরাই বৈদ্যুতিক মিটার ও সরঞ্জামাদি, বৈদ্যুতিক তার ০২ কেজি, ০১টি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন, ১০টি সীমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানা, বগুড়ায় সোপর্দ করা হয় এবং ধৃত আসামীদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা, বগুড়ায় মামলা প্রক্রিয়াধীন আছে।

কোন মন্তব্য নেই