শিরোনাম

বগুড়ায় সরিষার ক্ষেত থেকে পাওয়া সেই মৃতদেহের পরিচয় মিলেছে - Chief TV - চিফ টিভি

বগুড়ায় সরিষার ক্ষেত থেকে পাওয়া সেই মৃতদেহের পরিচয় মিলেছে - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়ার নন্দীগ্রামে সরিষাক্ষেত থেকে উদ্ধারকৃত সেই মৃতদেহের পরিচয় মিলেছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানা পুলিশ।

জানা গিয়েছে নিহত সেই ব্যক্তি হলেন, রংপুর জেলার পীরগাছা থানার আব্দুল্যাপুর গ্রামের জয়নাল হোসেনের ছেলে মোত্তালিব হোসেন(৪০)।

মৃত মোত্তালিব হোসেনের(৪০) স্ত্রী, চাচা, চাচাতো ভাই সহ নিকট আত্মীয়-স্বজনরা তার পরনের জ্যাকেট, শার্ট, লুঙ্গি ও স্যান্ডেল দেখে তাকে সনাক্ত করেছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানা পুলিশ।

উল্লেখ্য গত (২৭শে ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নন্দীগ্রাম থানার সিংজানি গোয়ালিয়া মাঠে সরিষার ক্ষেতের জমির মধ্যে অজ্ঞাতনামা যুবকের মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইনসহ অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে সিআইডি বগুড়া, পিবিআই বগুড়া, র‌্যাব-১২ বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। 

নন্দীগ্রাম থানার এসআই মোঃ তারিকুল ইসলাম মরদেহের রিপোর্ট প্রস্তুত শেষে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করে। মৃত দেহটি ময়না তদন্ত শেষে পরিচয় শনাক্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার হিমাগারে সংরক্ষন করা হয়। সিআইডি টিম মৃত দেহের আঙ্গুলের ছাপ এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে  নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম তথ্যটি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেন।

প্রতিবেদনে তিনি বলেন, সিআইডি টিম আঙ্গুলের ছাপ এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আশা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি এবং তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই