আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না : বদিউল আলম
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মন্তব্য করেছেন, আসন্ন নির্বাচনে ইভিএম থাকছে না।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত নির্বাচন ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বদিউল মজুমদার বলেন, ‘আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতে যারাই নির্বাচনকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত। তার জন্য সুপারিশ করবে এই সংস্কার কমিশন।’
তিনি আরও বলেন,‘ইভিএম যেহেতু মেশিন সেখানে কারিগরি ত্রুটি থাকে। তাই নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ইভিএম মেশিন আর ব্যবহার করা হবে না।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসরের প্রতিনিধিরা। যেখানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সবাই।
উক্ত সভার আলোচ্য বিষয়ে নির্বাচন কমিশনার কাছে সুপারিশ আকারে পেশ করবে সংস্কার কমিশন।

কোন মন্তব্য নেই