উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান লালন(৩০) কে গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাতে ধামশ্রেনী ইউনিয়নের খেয়ারঘাট বাজার থেকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ।
তিনি ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আওয়ামী আমলে এলাকায় মাদক, চাঁদাবাজি, দাঙ্গা সহ সবধরনের অপরাধ সংগঠিত হতো লালন ও তার গ্যাং এর মাধ্যমে এলাকার স্থানীয় সূত্র এটি নিশ্চিত করেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই