শিরোনাম

সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা জুবায়েরন্থীদের ১৯ ডিসেম্বর ২০২৪

 


মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর


সাদপন্থীদের প্রতিহতের ঘোষণা জুবায়েরন্থীদের

আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে বিশ্ব ইজতেমা পালন করার ঘোষণা দিয়েছে তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিরা। সাদপন্থিরা ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের এক রেস্তোরাঁয় তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থিদের মিডিয়া সমন্বয়ক হাবিবউল্লাহ রায়হান সাংবাদিকদের এসব কথা বলেন।

হাবিবউল্লাহ রায়হান জানান, গতকালের সংঘর্ষে তাদের তিনজন সাথি মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও সাদপন্থিরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লীরা তাদের প্রতিহত করবে। ইজতেমা ময়দানের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধইজতেমা ময়দানের আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ সাদপন্থিদের সন্ত্রাসী আখ্যা, নিষিদ্ধের দাবি মামুনুল হকেরসাদপন্থিদের সন্ত্রাসী আখ্যা, নিষিদ্ধের দাবি মামুনুল হকের এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। এদিকে মাওলানা সাদ তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করেন জুবায়েরপন্থিরা।
এর আগে বুধবার গাজীপুরে টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই