বকশীগঞ্জে জমিসংক্রান্ত ঘটনার জেরে মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে ওসির সংবাদ সম্মেলন। - Chief TV News
মোঃ ইমরান আকন্দ (জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধিঃ
গত ১৯শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরশহর পুরাতন গরুহাটিতে জমিসংক্রান্ত জেরে আবু সাঈদ গং ও প্রেম কুমার ডোম গং সম্প্রদায়ের মধ্যে জায়গা দখলকে কেন্দ্র করে মারামারি ও ভাঙচুর সংঘটিত হয়। এ সময় উভয় পক্ষ বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের আয়োজন করে, তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করছেন। অভিযোগে উভয়েই জায়গাটি নিজের বলে দাবি করেন। জায়গাটির বিষয়ে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ২৪শে ফেব্রুয়ারি (সোমবার) ঘটনাটি নিয়ে গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার হয়েছে বলে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ সংবাদ সম্মেলনে জানান। তিনি বক্তব্যে বলেন, ঘটনাটির ব্যাপারে কিছু সংবাদ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে পুলিশের বিরুদ্ধে অথচ আমরা এ ব্যাপারে অবহিত হওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই মিথ্যা সংবাদ প্রচারে বকশীগঞ্জ থানার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এর আমি তীব্র নিন্দা জানাই

কোন মন্তব্য নেই