সাতক্ষীরার কাঁচা বাজার গুলোতে পর্যাপ্ত সবজি উঠলেও দাম কমছে না - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
আজগার আলী, বিশেষ প্রতিনিধি (সাতক্ষীরা):
সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে উঠেছে শীতকালীন নানারকম সবজি। পর্যাপ্ত সবজি উঠলেও দাম কমেছে না। দাম না কমায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ।
দাম বেশি থাকায় সাধারণ মানুষের অস্বস্তিতে দীর্ঘশ্বাস ফেলছে। দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত ক্রয় ক্ষমতার বাইরে মানুষের। গত সপ্তাহের তূলনায় দামই বেড়েছে কিছু সবজির। বাজারে গত সপ্তাহে ফুলকপি কেজি প্রতি ৩৫ টাকা, বর্তমান ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, বর্তমান ৫০ টাকা, শিম ৩০ টাকা, বর্তমান ৪০ টাকা, ওলকপি ২৫ টাকা, বর্তমান ২০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, বর্তমান ২৫ টাকা, লালশাক আটি ৫ টাকা, বর্তমান ৫ টাকা, কলা ৩০ টাকা, বর্তমান ৪০ টাকা, মেটেআলু ৪০ টাকা, বর্তমান ৫০ টাকা, বরবটি ১৫ টাকা, বর্তমান ১৫ টাকা, পালংশাক ৭ টাকা, বর্তমান ৭ টাকা, ঢেঁড়স ৩০ টাকা, বর্তমান ৩০ টাকা, নতুন আলু ৫০ টাকা, বর্তমান ৫০ টাকা, কাঁচা ঝাল ৬০ টাকা, বর্তমান ৬০ টাকা, টমোটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
একধরনের অসাধু সিন্ডিকেট সাধারণ মানুষের মাংসের চাহিদা পূরণের একমাত্র ব্রয়লার ও সোনালী মুরগির দাম বৃদ্ধি করে চলেছে। শনিবার সাতক্ষীরা বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার গত সপ্তাহে কেজি প্রতি ২১০ টাকা বর্তমান ২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালী গত সপ্তাহে ৩৩০ টাকা বর্তমান ৩৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ অনেক জায়গায় গরুর মাংস কেজি প্রতি ৬০০ টাকা বিক্রি হলে সাতক্ষীরা বাজারে ৭০০ টাকা খাসির মাংস ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের দামে মাছ, সবজি ও নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল দাম স্থিতিশীল রয়েছে। মাছের দাম কিছুটা কমলে মাঝে মাঝে আবার বেড়েছে তেলাপিয়া গতসপ্তাহে কেজি প্রতি ১০০ টাকা, বর্তমান ৮০ টাকা, নাইলোটিকা গত সপ্তাহে ১১০ টাকা, বর্তমান ১২০ টাকা, কই গত সপ্তাহে ২২০ টাকা, বর্তমান ২৫০ টাকা, রুই ২৩০ টাকা, বর্তমান ২১০ টাকা,পাঙ্গাস গত সপ্তাহে ১৭০ টাকা, বর্তমান ১৫০ টাকা, সিলভার গত সপ্তাহে ১২০ টাকা, বর্তমান ১২০ টাকা, পুটি গত সপ্তাহে ১৬০ টাকা, বর্তমান ১৮০ টাকা, পারশে গত সপ্তাহে ৪,৫০ টাকা, বর্তমান ৪০০ টাকা, ভেটকি ৬০০ টাকা, বর্তমান ৬৫০ টাকা, ভাঙ্গান ৫৭০ টাকা, বর্তমান ৬০০ টাকা, পায়রা ৫০০ টাকা, ছাটি ৬০০ টাকা থেকে ১২০০ টাকা, টেংরা ৩০০ টাকা, পাবদা ২৫০ টাকা, বতল ২০০ টাকা, হরিনা চিংড়ী ৫০০ টাকা, বর্তমান ৫৫০ টাকা, মিরগেল ১৪০ টাকা দামে বিক্রি হচ্ছে।
মুদি বাজারে গত সপ্তাহে চাল সর্বনিম্ম আটাশ ৫৮ টাকা, বর্তমান ৫৮ টাকা, সর্বোচ্চ মিনিকেট ৫৯ টাকা, বর্তমান ৬২ টাকা, মশুর ডাল মোটা কেজি প্রতি গত সপ্তাহে ১১৫ টাকা, বর্তমান ১০৫ টাকা, চিকন ১৪৫ টাকা, বর্তমান ১৪০ টাকা, বুট ডাল ৬০ টাকা, বর্তমান ৬৮ টাকা, মুগ ডাল চিকন ১৪৫ টাকা, বর্তমান ১৬২ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ভালোটা গত সপ্তাহে কেজি প্রতি ১৭২ টাকা, বর্তমান ১৬৬ টাকা, নরমাল ১৪৫ টাকা, বর্তমান ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সরিষা তেল কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে।
মসলা জাতীয় খাদ্যর দাম গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে পেঁয়াজ গত সপ্তাহে কেজি প্রতি ৭৫ টাকা, বর্তমান ৯০ টাকা, রসুন দেশি কেজি প্রতি ১৪০ টাকা, বর্তমান ১৪৫ টাকা, চায়না ১৩০ টাকা, বর্তমান ১৩০ টাকা, আদা ১৭৫ টাকা, বর্তমান ১৯০ টাকা, শুকনা ঝাল গত সপ্তাহে ৪৬০ টাকা বর্তমান ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতা আমিনুল ইসলাম জানান, দ্রব্যমূল্য উর্দ্ধগতি নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। এই উর্দ্ধগতির বাজারে লোকাল সিন্ডিকেট করে একধরনের অসাধু সিন্ডিকেট দাম বাড়াচ্ছে। সঠিক মনিটরিং যদি থাকত নিম্ন আয়ের মানুষের ভোগান্তিতে পড়তে হতো না।

কোন মন্তব্য নেই