জামালপুরে নিজ ঘর থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার- Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
জামালপুরের ইসলামপুর উপজেলায় সাদিয়া জান্নাত চাঁদনী (১৬) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের দক্ষিণ চিনাডুলী গ্রামে বাবার বসতঘর থেকে লাশটি উদ্ধার করে ইসলামপুর থানা-পুলিশ।
সাদিয়া জান্নাত চাঁদনী ওই এলাকার জাকিরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় উলিয়া আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
এলাকা বাসির মাধ্যমে জানা যায়, ওইদিন দুপুরে সাড়ে ৪টার দিকে বাবার বসতঘরে ধর্ণার সঙ্গে জর্জেট কাপড়ের আঁচলে গলায় ফাঁস দিয়ে সাদিয়া জান্নাত চাঁদনী ঝুলতে থাকে। স্বজনরা টের পেয়ে ঘরের দরজা খোলে তার লাশ মাটিতে নামায়। খবর পেয়ে বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত সাদিয়া জান্নাত চাঁদনীর মা সুবর্ণা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো মেয়ে চাঁদনী আজ সকালে স্কুলে যায়। দুপুরের দিকে তার বাবা স্কুল থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আমি বাড়িতে ছিলাম না। সবার অজান্তে চাঁদনী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।’
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, ‘লোক মারফতে স্কুলছাত্রী চাঁদনী আত্মহত্যা করার খবর পেয়েছি। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা জানা যায়নি।
লাশ সুরহালকারী ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসউদুর রহমান বলেন, ‘খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে থানায় এনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।’

কোন মন্তব্য নেই