শিরোনাম

শ্রীবরদী পুলিশের অভিযানে হেরোইন সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার- Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
শাওন আহাম্মেদ, স্টাফ রিপোর্টারঃ

শ্রীবরদী থানার এসআই(নিরস্ত্র) মাইনুল রেজার নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় নিয়মিত গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানাধীন ভেলুয়া সাকিনস্থ শ্রীরবদী হইতে ঝগড়ারচর বাজারগামী গ্যারেজের মোড় জনৈক ইয়াজলের রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৮ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

ধৃত আসামি ১। মোছাঃ জেসমিন আক্তার (৪০) স্বামী- মাহাবুব আলম ২। মোঃ মনির মিয়া (৩৭) পিতা- করিম হোসেন উভয় সাং- সাতানী শ্রীবরদী, থানা- শ্রীবরদী জেলা -শেরপুর এবং তাদের হেফাজত হইতে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য অনুমান ৮০,০০০/- টাকা।

মাদক উদ্ধার ও আসামি গ্রেফতার সংক্রান্তে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

কোন মন্তব্য নেই