শিরোনাম

চৌমুহনী বাজারে যাত্রী ছাউনির বেহাল দশা - Chief TV - চিফ টিভি

ছবিঃ প্রতিনিধি
আরিফুল ইসলাম, দুপচাঁচিয়া বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে যে যাত্রী ছাউনি  রয়েছে তার বেহাল দশা, নওগাঁ বগুড়া মহাসড়কের মধ্যবর্তী প্রধান বাজার চৌমুহনী।এখানে ঢাকা গামী বেশ কয়েকটি বাসের টিকিট কাউন্টার রয়েছে। এবং  বেশ কয়েকটি ইউনিয়ন মিলে প্রায় একশতর অধিক গ্রামের লোকজন,এবং দূরদূরান্তর থেকে  অনেক লোকজন  বগুড়া ঢাকা সহ  বিভিন্ন জেলায় (স্থানে) যাতায়াত করে এই চৌমনী বাজার যাত্রী ছাউনি থেকে। 

কিন্তু যাত্রী ছাউনি  ভিতরে গড়ে উঠেছে চায়ের দোকান এবং সামনে গড়ে উঠেছে অটো স্ট্যান্ড সেই সাথে নেই কোন গণশৌচালয় যার কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। 

এ ব্যাপারে যাত্রীদের সঙ্গে কথা বললে তারা জানান, এগুলা কে দেখবে ভাই, ভেতরে চায়ের দোকান, সামনে অটো স্ট্যান্ড বাসে উঠতে গেলে রাস্তা খুঁজে পাওয়া যায় না। গণশৌচালয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে, তারা বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে বাস ছেড়ে চলে যায় এতে পড়তে হয় চরম বিপাকে।

এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাত আরা তিথির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গণশৌচালয়ের যে বিষয় আমরা এ ব্যাপারে উদ্যোগ নিলেও এখানে রাস্তার কোন খাস বা সরকারি  জায়গা নেই, যদি কোন ব্যক্তি জায়গা দিতে আগ্রহী হয় তাহলে সেখানে আমরা অবশ্যই গণশৌচালয়ের ব্যবস্থা করব। 

এবং যাত্রী ছাউনি এর ভেতরে চায়ের দোকান বা সামনে অটো স্ট্যান্ড এ ব্যাপারে  আমার কিছু জানা না থাকলেও আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এর সুষ্ঠ ব্যবস্থা নিব।


কোন মন্তব্য নেই