ত্রিশালে হচ্ছে প্রকাশ্যে চাঁদাবাজি - Chief TV - চিফ টিভি
![]() |
| ছবিঃ প্রতিনিধি |
ত্রিশাল টু বালিপাড়াএই রোডে বড় গাড়ির পাশাপাশি চলাচল করে ছোট গাড়িও, এবং কি প্রতিদিন চলাচল করে দুই থেকে তিনশো CNG,
এই রোডে CNG. চললে প্রতিটি CNG থেকে গুনতে হয় প্রতিদিন ৫০ টাকা। টাকা উঠানোর দাইত্বে থাকে প্রতিদিন পাঁচ থেকে ছয়জন করে। প্রতিটি cng থেকে ৫০ টাকা করে নিয়ে হাতে দরিয়ে দেয় ছোট একটা কাগজ, যেখানে নেই কোনো লোগো অথবা প্রশাসনের কোনো সিল।
তাহলে এই টাকা গুলো কে উঠাচ্ছে?এই টাকা গুলো যাচ্ছে কোথায়? বায়রোডে যদি এমন প্রকাশ্যে চাঁদাবাজি হয়, তাহলে ত্রিশালের জনপথ কার হাতে নিরাপদ? এক সিএনজি ড্রাইভারের সাথে কথা বলার পর সে আমাদের বলেন ,, আমরা যদি প্রতিদিন ভাড়া পায় ৫০০ টাকা তাহলে এখান থেকে আমাদের চলে যায় ২০০ থেকে ৩০০ টাকা, আমরা করবো টা কি? এই চাঁদাবাজির শেষ কোথায়?শুধু ত্রিশালেই নয়, বাংলাদেশের আনাচে কানাচে হচ্ছে এমন চাঁদাবাজি।
এতো চাঁদাবাজি হওয়ার পিছনে ব্যর্থতা কার?প্রশাসনের নাকি জনগণ সতর্ক না হওয়ার কারণ ? লোকাল রোডে এমন চাঁদাবাজি হওয়ার পিছনে কারা জড়িত? অনুসন্ধানে থাকছে চিফ টিভি নিউজ

কোন মন্তব্য নেই