শিরোনাম

কাজিপুরে তীব্র গরম উপেক্ষা করেই ঈদের কেনাকাটার ধুম - Chief TV - চিফ টিভি

কাজিপুরে তীব্র গরম উপেক্ষা করেই ঈদের কেনাকাটার ধুম - Chief TV - চিফ টিভি
                                                         ছবিঃ প্রতিনিধি
 মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জে কাজিপুরে তীব্র গরম উপেক্ষা করেই ঈদের কেনাকাটার ধুম পড়েছে। ক্রেতাদের ভিড়ে বিক্রেতাদের দম ফেলার সুযোগ নাই। সকাল থেকে রাত পর্যন্ত বেচাকেনা চলছে কাজিপুরে প্রতিটি মার্কেট ও শপিং মলে।

শনিবার (০৬ এপ্রিল) সরেজমিন গিয়ে দেখা গিয়েছে কাজিপুরে বিভিন্ন মার্কেট ও শপিং মল ঘুরে দেখা গিয়েছে ক্রেতাদের উপচেপড়া ভিড় পা রাখা জায়গায় নাই। সকল শ্রেণির মানুষ ঈদের কেনাকাটা ব্যস্ত টাইম পার করছে। কাজিপুরে সকল অভিজাত মার্কেট ও শপিং মলে ক্রেতাদের জন্য সার্বক্ষণিক নিরাপওার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ফলে দেখা যাচ্ছে ক্রেতারা মার্কেট ও শপিং মলে গিয়ে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

কাজিপুরে এক ব্যবসায়ী বলেন ঈদের ১০ দিন আগে থেকে এত বেচাকেনা হয় আমাদের দম ফেলার কোনো রকম ফুরসত নাই আমরা ঈদে আগে বিশেষ ধরনের অফার দিয়ে থাকি ক্রেতাদের তার জন্য দেখা যায় ক্রেতারা বাড়তি আকর্ষক নিয়ে তারা কেনাকাটা করছেন। কাজিপুরে সোনামুখী বাজারে কেনাকাটা করতে আসা এক ক্রেতা আমাদের বলেন,আরে ভাই প্রচুর গরম আর,এত ভিড় কিন্তুু কিছুই করার নাই তার মধ্যে ঈদের কেনাকাটা সাড়তে হচ্ছে। কিছুই টা কম পাওয়া আসায় সোনামুখী বাজারে শপিং করতে আসা  তবে বিক্রেতারা খেয়াল খুশি মতো দাম হাকাছেন সব কিছুতে। তবে কী আর করা কিছু করার নাই ঈদের মার্কেট তো করা লাগবেই। তবে দরদাম করে স্বজনদের জন্য থ্রি পিস,শাড়ি,শার্ট,প্যান্ট,জুতা, কসমেটিকস বিভিন্ন জিনিসপএ কিনছি।

কাজিপুরে মধ্যবিত্তদের ঈদের বাজার বড় ঠিকানা সোনামুখি বাজার। বিভিন্ন মার্কেট ও শপিং মল এখানেও চলছে সমানতালে। এখানে হরেক রকমের  জিন্স,টি-শার্ট, শার্ট, প্যান্ট, থ্রি পিস,শাড়ি,বোরকা, বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে তার সাথে শিশুদের ও সকল প্রকার পোশাক বিক্রি হচ্ছে। 

কাজিপুরে মেঘাই বাজারে মার্কেট করতে আসা এক ক্রেতা আমাদের বলেন, পরিবার কে সাথে নিয়ে মার্কেট করতে এসেছি। বিক্রেতারা অনেক বেশি দাম চায় কিন্তুু দরদাম করে নিজেদের সামর্থ্যের যে, টুকু আসে তার,মধ্য কিনতে সক্ষম হয়েছি। 

কাজিপুরে অভিজাত মার্কেট,শপিং মল,বাজার, ছাড়াও ফুটপাতের দোকানগুলোতে ভিড় দিন দিন বেড়ে চলছে। কাজিপুরে সোনামুখিতে জুতার মার্কেট গুলো  এখন ব্যপক জমজমাট হয়ে উঠেছে। বিভিন্ন এক্সপোর্টের জুতা কম দামে মিলছে এখানে শহর বাজারে থেকে অনেক কম দামে জুতা মিলছে এই গুলো দোকানে।

কোন মন্তব্য নেই