শিরোনাম

যাত্রাপুরে মাদরাসা ওমর ইবনুল খাত্তাব (রা:) আরাবিয়া এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত- Chief TV - চিফ টিভি

যাত্রাপুরে মাদরাসা ওমর ইবনুল খাত্তাব (রা:) আরাবিয়া এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত- Chief TV - চিফ টিভি
                                               ছবিঃ প্রতিনিধি

সৈয়দ আবু ইউসুফ প্রতিনিধি ঃ

কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন যাত্রাপুর গ্রামে মাদরাসা ওমর ইবনুল খাত্তাব (রা:) আরাবিয়া এর উদ্যোগে সদাকাতুল ফিতর শীর্ষক  আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২ শতাধিক মানুষের উপস্থিতে গত ৫ এপ্রিল রোজ শুক্রবার মাদরাসা সংলগ্ন মসজিদে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, হাফেজ মুসলেহুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, জনাব সৈয়দ আব্দুল বাছির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুস সালাম ভূইয়া (সেলিম), এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার জনাব বাবুল মুন্সি, এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

আলোচকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ এর কোষাধ্যক্ষ, শাইখ ইমাম হাসান মাদানী, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শাইখ হাফেজ আব্দুস সবুর খান, নবীপুর ইমাম বুখারী (রহ.) সালাফিয়্যাহ মাদরাসার শিক্ষক, হাফেজ সৈয়দ রিয়াজুল ইসলাম 

ইফতারের আগে বক্তাগন সদাকাতুল ফিতরের উপর কুরআন ও হাদিস থেকে মূল্যবান  আলোচনা পেশ করেন। সেই সাথে সাধারণ মানুষের মাঝে সদাকাতুল ফিতরের গুরুত্ব তুলে ধরেন।

কোন মন্তব্য নেই