লেবানন থেকে ফিরেছে ৮৫ বাংলাদেশি
লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৮৫ বাংলাদেশি। ১৩ ডিসেম্বর শুক্রবার সকালেপররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় তারা দেশে ফিরে আসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
এ সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেয় আইওএম। কর্মকর্তারা চলমান সংঘর্ষের মধ্যে ফিরে আসাদের কাছ থেকে তাদের অভিজ্ঞতার কথা শোনেন।

কোন মন্তব্য নেই