বঞ্চিত ৭৫৪ জন কর্মকর্তাকে পদায়নের সুপারিশ
আওয়ামী লীগ সরকারের শাসনামলে বৈষম্যের শিকার ৭৫৪ কর্মকর্তাকে পদায়নের সুপারিশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিবেদন জমা দেবে ।
৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা, অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব দেওয়ার সুপারিশ করা হয়েছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জনপ্রশাসন মন্ত্রণালয় ক্ষয়ক্ষতি কীভাবে পুষিয়ে দেওয়া যায়, তা নির্ধারণ কমিটি গঠন করে। যাদের তিন মাস সময় দেওয়া হয়।
কমিটিতে অর্থ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সদস্য হিসাবে কাজ করেছেন। এছাড়া কমিটিতে আইন মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে সদস্য ছিলেন। কমিটিকে সাচিবিক সহায়তা ও প্রয়োজনীয় সহায়তা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতিবেদনে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত পদোন্নতিসহ নানাভাবে হেনস্তায় শিকার কর্মকর্তাদের সুযোগ-সুবিধা দিয়ে ক্ষতি পুষিয়ে দেওয়ায় সুপারিশ করেছেন পাঁচ সদস্যের এ কমিটি।

কোন মন্তব্য নেই