গাজীপুর চৌরাস্তা সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু ১২ডিসেম্বর ২০২৪
মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গত রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান সামনে থাকায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফাহাদ বলেন, গতকাল রাতে ৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে এক জন নারী, তিন জন পুরুষ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহেদুল ইসলাম বলেন,দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই