শিরোনাম

ভোটার তা‌লিকা প্রকাশ: নতুন ভোটার১৮ লাখের বেশি Chief TV News

 


হালনাগাদের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন।

বৃহস্প‌তিবার নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশের তথ্য জানিয়ে বলেন, কারও কোনো দাবি-আপত্তি থাকলে ১৭ জানুয়ারির মধ্যে এ বিষয়ে আবেদন করা যাবে। এরপর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

তি‌নি জানান নতুন ভোটারদের নিয়ে দেশে এখন ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

সবশেষ গতবছর ২ মার্চ প্রকাশিক চূড়ান্ত ভোটার তালিকায়ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখের বেশি। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ারযোগ্য হয়েছেন, এ বছরের হালনাগাদে তারা যুক্ত হলেন।

ভোটার তালিকা হালনাগাদের কাজ চূড়ান্ত হওয়ার পর বাদ পড়া ও ভোটারযোগ্যদের তালিকাভুক্ত করতে বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন তথ্য নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

হালনাগাদ খসড়া তালিকা অনুযায়ী, এখন দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন। নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪।

কোন মন্তব্য নেই