সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রহিমের ইন্তেকাল Chief TV News
সাতক্ষীরা জেলা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম সরদার সোমবার (৬ জানুয়ারী) সকাল ৯টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন... ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
মরহুম আব্দুর রহিম সরদার স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন সহ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালিন যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন।
মরহুম আব্দুর রহিম সরদার ৩ কন্যা ২ পুত্র আত্নীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রহী রেখে গিয়েছেন। তার মৃত্যুতে ইউনিয়নবাসি গভীর ভাবে শোকাহত।

কোন মন্তব্য নেই