কাজীপুরে অন্যরকম বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত - Chief TV - চিফ টিভি
মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অন্যরকম বিদ্যানিকেতনের এসএসসি -২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারি রোজ রবিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পে শিক্ষার্থীদের অনুষ্ঠানের। সহকারী শিক্ষক সুমন রাহাতের সন্ধলনায় সভাপতিত্বে করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা কালিন সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়াছিন আলী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য ৭ম,৮ম.৯ম শ্রেণীর শিক্ষার্থীদের মানপত্র পাঠ ও পরে বিদায়ী বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থীরা।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরিন জাহান শিক্ষিকা মারুফা খাতুন. সোনামুখী ইউনিয়নের আওয়ামিলীগের সভাপতি আব্দুল রাজ্জাক। এসময় বিদায়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই