শিরোনাম

সারিয়াকান্দিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - Chief TV - চিফ টিভি

সারিয়াকান্দিতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ 

'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' প্রতিপাদ্যে সারিয়াকান্দিতে যথাযথভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ‍্যোগে একটি র‍্যালী বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম‍্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল। 

আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহ আলম, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার প্রমুখ।

কোন মন্তব্য নেই