শিরোনাম

বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি - Chief TV - চিফ টিভি

বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি - Chief TV - চিফ টিভি
ছবিঃ প্রতিনিধি

শুভজিৎ সরকার, চিফ টিভিঃ

বগুড়া সদর থানাধীন নুনগোলা কুকরুল গ্রাম থেকে সুমা নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার (১১ মার্চ) দুপুর পৌণে ১টায় ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

গ্রেপ্তার সুমা ওই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী। পুলিশের দাবি, এই নারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, বিক্রির উদ্দেশ্যে সুমা তার স্বামীর বাড়ির পেছনে সরিষা খেতে একটি বস্তায় ফেন্সিডিল লুকিয়ে রাখে। খবর পেয়ে তাকে বাড়ি থেকে আটক করা হয়। পরে সুমা নিজেই বাড়ির পেছনে সরিষা খেতে ফেন্সিডিল রাখা বস্তাটি দেখিয়ে দেয়। ওই বস্তা খুলে ৭৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, সুমা এলাকায় গৃহবধূ হিসেবে পরিচিত। এই পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালাচ্ছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কোন মন্তব্য নেই