আজ ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ড্র
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর বসবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। প্রথম বারের মতো ৪৮ দল অংশগ্রহণ করবে এতে। এই আসরকে সামনে রেখে কনমেবল অঞ্চলের বাছাইয়ের ম্যাচগুলো প্রায় শেষের পথে। লাতিন আমেরিকার দেশগুলো ১৮ ম্যাচের মধ্যে তিন ভাগের দুই ভাগ ম্যাচ (প্রত্যেকে ১২টি করে) খেলে ফেলেছে। উয়েফা তথা ইউরোপিয়ান অঞ্চলের দলগুলো বাছাই খেলবে আগামী বছরের মার্চে।
উয়েফা অঞ্চলের দলগুলো নিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিফার সদর দফতর সুইজারল্যান্ডের জুরিখে হবে বাছাইয়ের ড্র অনুষ্ঠান। জুরিখে বাংলাদেশ বিকাল ৪টায় ড্র শুরু হবে। এর জন্য ৫৪টি দলকে ৫টি পটে সাজানো হয়েছে। প্রথম চারটি পটে আছে ১২টি করে ৪৮টি দল। ৫ নম্বর পটে দলসংখ্যা ৬টি। পট থেকে দল নিয়ে ১২টি গ্রুপ করা হবে। ৬টি গ্রুপ হবে ৪ দলের, বাকি ৬টি ৫ দলের।
ফিফার অফিসিয়াল সাইটে (ফিফা ডটকম) ড্র অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। ফিফা প্লাস ও এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও চোখ রাখা যাবে। তাছাড়া ফিফার সম্প্রচার স্বত্বের অংশীদাররাও এটি সম্প্রচার করবে।
উয়েফার ৫ দলের গ্রুপের বাছাই শুরু হবে আগামী বছরের মার্চে। ৪ দলের-গুলো সেপ্টেম্বরে। নভেম্বরে শেষ হবে বাছাই। প্লে-অফের ম্যাচগুলো হবে ২০২৬ সালের মার্চে। ড্র অনুষ্ঠান শেষে চূড়ান্ত হবে সূচি। ৪৮ দলের মধ্যে থেকে ১৬টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ১৯ জুলাই এর পর্দা নামবে।

কোন মন্তব্য নেই