শাহজাদপুরে আমেরিকান প্রবাসীর বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি। Chief TV News
মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জের শাহজাদপুরের পারকোলা উত্তরপাড়ায় এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দূধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণালংকার ও ইউএস ডলার সহ মোট ৩০ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, গতকাল রবিবার গভীর রাতে উপজেলার পারকোলা উত্তরপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী রুহুল আমিন বাবুলের বাড়ির গ্রীল কেটে ৮/১০ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে বাড়িতে অবস্থানরত রুহুল আমিনের ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ও তার পরিবারের অন্যান্য সদস্যদের জিম্মি করে লুটপাট চালায় ডাকাতদলের সদস্যরা।
এই বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। অপরদিকে ডাকাতি খবরে শাহজাদপুর উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই